এক প্রত্যন্ত গ্রামের কাহিনী কিশলয়ের গল্প


নিজস্ব সংবাদদাতা:
আমরা কি সত্যিই শিক্ষিত? আমরা কি সত্যিই আধুনিক? শিক্ষা কি সত্যিই আলো আনে, অন্ধকার দূর করে? এমনই কথা তুলে ধরা হয়েছে কিশলয়ের গল্প নামক চলচ্চিত্রে যেটি মুক্তি পেল ১৬ জানুয়ারী, ২০২৬। কিশলয়ের গল্প এমন এক প্রত্যন্ত গ্রামের কাহিনি, যেখানে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ—সকলেই কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুই কাজ আর কাজ।জীবনের চাপে, অভাবের তাড়নায়, কেউ কখনো চেষ্টা করে না গ্রামের বাইরে থাকা বিশাল পৃথিবীটাকে জানতে, বুঝতে বা দেখার স্বপ্ন দেখতে।

এই গল্প এমন এক সমাজের কথা বলে, যেখানে শিক্ষা শুধু শব্দ হয়ে রয়ে গেছে, বাস্তবে তার আলো পৌঁছায়নি। প্রশ্ন তোলে—শিক্ষা কি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ, নাকি মানুষের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ বদলানোর শক্তি রাখে? কিশলয়ের গল্প আমাদের সামনে তুলে ধরে বাস্তবতার কঠিন ছবি এবং সেই সঙ্গে এক নতুন সকালের আশা।

সোনাচাঁদ সামন্তর সুদক্ষ পরিচালনায়, সমর মজুমদারের ক্যামেরায় ও সন্দীপ চক্রবর্তীএ প্রযোজনায় এই ছবিতে অভিনয় করছেন ভাস্কর পাল, পলাশ মুখার্জী, মধুমিতা পাইক, সন্দীপ চক্রবর্তী, জিশা চক্রবর্তী, বিক্রম আলী, কুণাল চক্রবর্তী, সমর মণ্ডল, সুপ্রিয়া সরকার, তপনজ্যোতি বোস, প্রদীপ বিশ্বাস সহ আরও অনেকে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading