আগামী ১০, ১১ ও ১২ জুলাই কলকাতায় অনুষ্ঠিত হবে টিটিএফ


নিজস্ব সংবাদদাতা
, কলকাতা: ভ্রমণ পিপাসু বাঙালি। এক কোথায় বলা যায় বাঙ্গালীর পায়ের তলায় রয়েছে সর্ষে। অর্থাত্‍ সময় পেলেই বঙ্গের জনগণ তৈরি তাঁদের মনের মত পর্যটনকেন্দ্র ঘুরে আসতে। বাঙালিকে আরও বেশি করে ভ্রমণ পিপাসু করে তুলতে ১৯৮৯ সালে আমাদের দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতার বুকে শুরু হওয়া ভারতের সর্ববৃহত্‍ পর্যটন মেলা আজ দেশ ও রাজ্যের পর্যটনের বিকাশে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে একথা বলাই যায়। এহেন সর্ববৃহত্‍ পর্যটন মেলা অর্থাত্‍ টিটিএফের বর্তমান বছরের আসর যথারীতি বসতে চলেছে আগামী ১০, ১১ ও ১২ জুলাই কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে।

প্রসঙ্গত, বিগত তিন দশক ধরে ফেয়ার ফেষ্ট মিডিয়ার কর্ণধার সঞ্জীব আগরওয়ালের হাত ধরে টিটিএফ আজ ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম পর্যটন বাণিজ্য প্রদর্শনী নেটওয়ার্ক হিসেবে নিজেদের মেলে ধরেছে। শুধুমাত্র কলকাতা নয় ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম ভ্রমণ বাণিজ্য প্রদর্শনী নেটওয়ার্ক, যা কলকাতা, আহমেদাবাদ, দিল্লি, হায়দরাবাদ, পাটনা, মুম্বাই, বেঙ্গালুরু এবং চেন্নাইসহ ভারতের ৮টি প্রধান শহরে পর্যটনের বিকাশে ও প্রচারে কাজ করে চলেছে এই মেলা।

আজ টিটিএফে অংশ নেয় ভারটের নানা রাজ্য সরকারী পর্যটন ও বেসরকারি পর্যটন সংস্থা এর সঙ্গে সঙ্গে অংশ নেয় বহু বিদেশী সরকারী পর্যটন সংস্থাগুলি। এক ছাদের তলায় একসাথে পর্যটনের সকল রকম খবরের হাল হদিস জানতে পর্যটন প্রেমী মানুষের ঢল নামে মেলার তিনদিন ভারতের সকল রাজ্যে অনুষ্ঠিত টিটিএফের আসরে।

ছবিঋণ: বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ ফেসবুক পেজ ও টিটিএফ অফিসিয়াল ওয়েবসাইট

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat