সংবাদমাধ্যমের স্তম্ভদের সম্মান জানাতে উদ্যোগী বসিরহাটের প্রমীলা বাহিনী


নিজস্ব সংবাদদাতা
, বসিরহাট: চায়ের পেয়ালায় চুমুক দেওয়ার সাথেই আপামর বাঙালির পছন্দের সঙ্গী সংবাদপত্র বা খবরের কাগজ। সেই কাগজ বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক, বিনোদন ও ক্রীড়া সংবাদকে মানুষের হাতের কাছে পৌঁছে দেয় তারা। সকাল হলেই প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তারা খবর পৌঁছে দেওয়ার কাজ করেন তারা। তারা হলেন খবরের কাগজের ফেরিওয়ালা। সেই সংবাদগুলি পড়ে আমরা সাংবাদিকদের পরিচয় জানতে পারলেও যারা আমাদের দ্বারে খবরের কাগজ পৌঁছে দেয় সেই সমস্ত ফেরিওয়ালাদের খবর আমরা রাখি না। তাই সংবাদমাধ্যমের সেই স্তম্ভদের সম্মান জানাতে উদ্যোগী হলো বসিরহাট লেডিস ক্লাব ও নৃত্যাঙ্গন।

বসিরহাট টাউন হলে বসিরহাটের একাধিক গুণীজন সংবর্ধনার পাশাপাশি সংবর্ধিত করা হলো মৃত্যুঞ্জয় মান্না নামক এক সংবাদপত্রের ফেরিওয়ালাকে। পাশাপাশি বিজয়া সম্মিলনীর সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সংবর্ধিত করা হয় শিক্ষিকা চায়না মিত্র, সমাজসেবী বিমলেশ ভট্টাচার্য্য, নৃত্যশিল্পী অভ্রজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও সংগীত শিল্পী মিন্টু চক্রবর্তীদের মতো গুণীজনদের। বিজয়া সম্মিলনীর মঞ্চে বসিরহাট লেডিস ক্লাবের পক্ষ থেকে গান ও আবৃত্তির আয়োজন করা হয় সঙ্গে ছিল নৃত্যাঙ্গনের নিত্যানুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী। তিনি বলেন, “করোনার সময় থেকেই লেডিস ক্লাবের সদস্যরা সমাজসেবা মূলক কাজে নিযুক্ত হয়েছেন। বয়সটা তাদের কাছে কোনো বাধাই নয়। আমি সব সময় চেষ্টা করবো লেডিস ক্লাবের পাশে থাকার।” সংবর্ধিত সংবাদপত্রের ফেরিওয়ালা মৃত্যুঞ্জয় মান্না বলেন, “আমাদের কথা কেউ মনে রাখে না। একমাত্র বসিরহাট লেডিস ক্লাব মনে রেখেছে। এই সংবর্ধনা পেয়ে আমি খুবই খুশি।”

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading