শিশু দিবস পালনে আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের কাঁকসা ২ নং চক্রের  আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় তাঁদের ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না করে তুলে তাদের মানসিক ও শারীরিক বিকাশে সদা তত্‍পর। সেই সঙ্গে আমদের দেশের সকল মনীষীদের স্মরণ করতে দেশের বিশেষ বিশেষ দিনগুলি ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে পালন করা হয়।

গতকাল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনে পালিত হওয়া শিশুদিবস পালন করা হল বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে।

অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বারা। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বসে আঁকো এ যেমন খুশি প্রতিযোগিতা। শিশুদের বিদ্যালয় ভীতি দূর করতে আয়োজন করা হয়েছিল সমবেত নৃত্য প্রতিযোগিতার। ছাত্র-ছাত্রীদের কলতানে, আনন্দ উল্লাসে স্বার্থক হয়ে উঠেছিল এই প্রাথমিক বিদ্যালয়ের এদিনের অনুষ্ঠান। সকল ছাত্র-ছাত্রীদের হাতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা পুরস্কার তুলে দেন।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading