অভিজিৎ হাজরা, হাওড়া: রাখী বন্ধন উত্সব উপলক্ষে হাওড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন হাওড়ার আমতা ৬১ নং বাসস্ট্যান্ডে রাখি বন্ধন উৎসব যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন করলো। এই সংগঠনের সদস্য-সদস্যরা পথ চলতি মানুষ, টোটো, বাস, ভ্যান চালক, মোটর বাইক আরোহী, চার চাকা যানবাহনের চালক, সহকারী চালক সহ যাত্রী সাধারণের হাতে রাখি বেঁধে মিষ্টি মুখ করিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নেন। তারা শপথ নিলেন প্রত্যেকে আমরা প্রত্যেকের সুখে – দুঃখে, একে অপরের পাশে থাকবো। একে অপরের সমস্যা ভাগ করে নিয়ে সমস্যা সমাধানে সবাই এগিয়ে আসবো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর্য শিল্পী অনাথ বন্ধু মোসেল, ফিজিওথেরাপিস্ট অলমেষ বাগ, সংগঠনের কর্ণধার ও সম্পাদক দিলীপ চক্রবর্তী, সভাপতি স্বপন দাস,সহ সম্পাদক কেকানাথ চক্রবর্তী, কোষাধ্যক্ষ প্রণব চক্রবর্তী,সহ সভাপতি সঞ্জয় গঙ্গোপাধ্যায় সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

