
অভিজিৎ হাজরা, হাওড়া: হাওড়া জেলার বাগনানের বহড়া ইচিন্ডা চিল্ড্রেনস হোমের শিশুদের নিয়ে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবসের দুইদিন আগে পালিত হল স্বাধীনতা দিবস। এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল অঙ্কণ প্রতিযোগিতার। সারাদিনের এই অনুষ্ঠানের বিকেলে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
