পরিবেশ ও বন্যপ্রাণ সচেতনতা এবং বৃক্ষ উপহার শিবির

অভিজিৎ  হাজর,  হাওড়া: হাওড়া জেলার উদয়নারায়ণপুরের তরুণোদয় ফাউন্ডেশনের আয়োজনে উদ্গম-২ অনুষ্ঠিত হলো আমতা বিধানসভার গাজীপুর বালিকা বিদ্যালয়ে। পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ, হাওড়া জেলা ও বাগনান হিউম্যান অ্যানিমাল নেচার ওয়েলফেয়ার সোসাইটি এর সহযোগিতায় একটি বন্যপ্রাণ সচেতনতা শিবির এর আয়োজন করা হয় ।

এই শিবিরে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ প্রেমী এবং বন্যপ্রানী সংরক্ষক  চিত্রক প্রামাণিক  ।এরপর তরুণোদয় ফাউন্ডেশনের উদ্গম-২ কর্মসূচীর মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষ সচেতনতার পাঠ দেওয়া হয় এবং তাদের প্রত্যেকের হাতে একটি করে ফলের চারাগাছ উপহার হিসাবে তুলে দেওয়া হয়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat