প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ, বর্ষাউৎসব এবং শিশুদের পদযাত্রা


নিজস্ব সংবাদদাতা
, পশ্চিম বর্ধমান: সমাজকে দূষণমুক্ত করে তুলতে উদ্ভিদের ভূমিকা অপরিসীম, কিন্তু বর্তমানে ক্রমশই আমরা উদ্ভিদহীন হয়ে কংক্রিটের জঙ্গলে বসবাসে অভ্যস্ত হয়ে পড়ছি, এর ফল হচ্ছে মারাত্মক। আমাদের আগামীর প্রজন্মদের আমরা যা উপহার দিচ্ছে তা ভয়াল-ভয়ঙ্কর। আগামী বড়ই কঠিন হয়ে উঠছে আগামী প্রজন্মদের কাছে।

ভয়ঙ্কর এই পরিবেশ দূষণের এর হাত থেকে নিজেদের ও আমাদের আগামী ভবিষ্যতদের রক্ষা করতে এবং একটি দূষণ বিহীন এক সুন্দর পরিবেশ উপহার দিতে আশু প্রয়োজন সকলের সঠিক সচেতনতা। উদ্ভিদ আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে তার সঠিক সচেতনতা শিশুকল থেকেই হওয়া উচিত।

আর ঠিক এই উদ্দেশ্যেই প্রাণ বাঁচানোর তাগিদে ও আগামীর পরিবেশকে সুরক্ষিত করতে সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২০জন শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছিল এক বৃক্ষরোপণ উৎসব ও পরিবেশ রক্ষায় উদ্ভিদের ভূমিকাকে স্মরণ করে এক পদযাত্রার।

বর্ষা ঋতুকে উপলক্ষ করে আড়রা কালিনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সমাজের বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে ক্ষুদ্র-মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপন করা হয় এদিন। এরপর আমাদের সমাজে উদ্ভিদের প্রয়োজনীয়তা শীর্ষক ছাত্র-ছাত্রীদের হাতে আঁকা পোস্টার সহকারে পদযাত্রায় পা মেলায় আগামীর নাগরিকরা, সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও উপস্থিত বৈশিষ্ট্য ব্যক্তিবর্গ।

আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী কিস্কু সহ শিক্ষক-শিক্ষিকা শান্তনু পাল, অনামিকা ব্যানার্জ্জী, কাকলি দাসগুপ্ত, রাজীব সরকার, মৌসুমী প্রধান, পায়েল মন্ডল,  সোনালিসা দাস, মনিদীপা রায় সহ সমাজের বিশিষ্ট জনেরা।

ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাজ সচেতনতা মূলক এই অভিনব অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন এই বিদ্যালয়ের শিক্ষিকা অন্তরা সিংহরায়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading