ওয়ার্ল্ড চেসমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব যোগদিবস পালন


নিজস্ব সংবাদদাতা, কলকাতা:  পৃথিবীর প্রথম চেসমিন্টন ওয়ার্কশপ এবং প্রদর্শনী মূলক প্রতিযোগিতা আয়োজিত হলো কলকাতার হরিদেবপুর ব্যাডমিন্টন কোর্টে। ১৫ই জুন শুরু হওয়া সাতদিন ব্যাপী এই অভিনব কর্মশালা ও প্রতিযোগিতায় প্রায় চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কর্মশালার শেষ দিনে অর্থাত্‍ বিশ্ব যোগ দিবসের সকালে সফল প্রতিযোগীদের ট্রফি এবং সমস্ত অংশগ্রহণকারীদের ওয়ার্ল্ড চেসমিন্টন অ্যাসোসিয়েশন এবং মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স ও স্পোর্টসের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।

ওয়ার্ল্ড চেসমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, এটা তাঁদের কাছে খুব আনন্দের যে পৃথিবীর প্রথম চেসমিন্টন ওয়ার্কশপের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মন্ডাভিয়ার আশীর্বাদ পেয়েছেন, সেই রকম ভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আশীর্বাদও ওনারা পেয়েছেন। এর সঙ্গে সঙ্গে বাংলার রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস মহাশয় প্রতিনিধির হাতে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের এই উদ্যোগের বলে তিনি জানান।

সাতদিন ধরে চলা পৃথিবীর প্রথম চেসমিন্টন কর্মশালা আয়োজনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং সম্পাদক সুস্নাতো বিশ্বাস। এছাড়াও তাপস বিশ্বাস, অরূপ রায়, সৌমিত্রা দাস, অভিষেক লাঠ, সিমন্তিনি বিশ্বাস, রাজা মজুমদার, সোমা দে মন্ডল, বিশাল চৌধুরী, আনুষ্কা দে মন্ডল, অমিতাভ চক্রবর্তী, অভিজিৎ মন্ডল এবং অনামিকা মন্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat