আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন


নিজস্ব সংবাদদাতা
, পশ্চিম বর্ধমান: আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে গতকাল পশ্চিম বর্ধমানের কাঁকসা ২ নং চক্রের আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে যোগ ব্যায়ামের কর্মশালা। প্রাথমিক বিদ্যালয়ের এই কর্মশালায় উপস্থিত থেকে স্বাগত ভাষণ দেন ভবানী ভট্টাচার্য্য।

সকল ছয়টা থেকে শুরু হওয়া এই কর্মশালায় আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবসে আয়োজিত এই কর্মশালায় অংশ নেওয়া সকল ছাত্র-ছাত্রীদের আন্তর্জাতিক যোগ দিবসের স্মারক দিয়ে পুরস্কৃত ও উত্‍সাহিত করা হয়।

উল্লেখ করা যায় যখন সরকারি বিদ্যালয়গুলি ছাত্রছাত্রী শূন্য হয়ে পড়ছে সেখানে আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ১৭৭টি ছাত্র ছাত্রী পড়াশোনা করে, এবং এই বিদ্যালয় ভবিষ্যতে সঠিক মানুষ হয়ে সমাজের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে সেই বিষয়ে সদা তত্পর পশ্চিম বর্ধমানের এই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগণ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading