শুরু হচ্ছে প্রেমের ছবি ‘এ মন তোকে দিলাম’ ছবির কাজ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:

চাঁদের আলোতে জাগে এক নতুন আশা,

বিরহের মহাসাগরে ভাসে প্রেমের নৌকা।

বুকে কাঁপন, ভিতরে দোলা,

এক মর্মযন্ত্রণা, অসীম গোলা।

প্রেম চিরকালীন। প্রেমের সাগরে ভাসেন নি এমন মানুষ খুবই কম দেখা যায়। আর এই  প্রেমকে কেন্দ্র করে প্রাচীন কাল থেকেই কবির কলমে উঠে এসেছে নানা কালজয়ী রচনা। এর সঙ্গে সঙ্গে  চলচ্চিত্রের দুনিয়ায়ও প্রেমের কাহিনীর অবাধ গতি। এমনিই এক সুমধুর অথচ নানা ঘাত-প্রতিঘাতে ভরা রুদ্ধশ্বাস প্রেমের গল্পের চিত্রায়নের কাজ শুরু করতে চলেছেন চিত্র পরিচালক কঙ্কণ ভট্টাচার্য্য। প্রেম বিরহের অন্তরালে লুকিয়ে থাকা নানা শিহরণ জাগানো ঘটনাবলীর দেখা মিলবে টলিউড ক্যাম্পাসের ব্যানারে তৈরি হতে চলা ছবি “এ মন তোকে দিলাম”। উল্লেখ করা যায় পরিচালকের এটি পঞ্চম ছবি। তাঁর এই ছবির নাম ঘোষণার অনুষ্ঠানে সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পরিচালক কঙ্কণ ভট্টাচার্য্য জানালেন, অনেকদিন পরে তিনি এমন এক মিষ্টি মধুর ঘাত প্রতিঘাতে ভরা প্রেমের ছবি বানাতে চলেছেন।

এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে বড়পর্দায় আসছেন রোহন ভট্টাচার্য ও ঋত্বিকা সেন সঙ্গে থাকছেন সুজয় ঘোষ।  এর সঙ্গে থাকছেন  রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, অরুন ব্যানার্জী, অরুন মুখার্জী সহ একঝাঁক নতুন ও পুরোনো মুখ। এর সঙ্গে সঙ্গে এই ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং এক বিশেষ চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা সঞ্জয় মুখোপাধ্যায় বলেও পরিচালক জানলেন। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মুম্বাইয়ের বাপ্পা লাহিড়ী ও সোহেল সেন।

‘প্রেম ও বিরহ—দুই নদীর স্রোত, কখনও ছুঁয়ে যায়, কখনও ঘটে বিচ্ছিন্নতার শেষ প্রান্তে যোগ।’ এই সূত্র ধরে সকল বাধা অতিক্রম করে কী পরিণতি ঘটবে এই ছবির তা দেখতে অপেক্ষা করতেই হবে। আগামী জুলাই থেকেই এই ছবির চিত্রগ্রহনের কাজ শুরু হবে বলে জানালেন এই ছবির পরিচালক কঙ্কণ ভট্টাচার্য্য।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading