বিশ্ব পরিবেশ দিবসে রবীন্দ্র আবাসন ইকোলজিকাল ক্লাবের অভিনব কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সারা ওয়ার্ড জুড়ে একশোটি তুলসী ও নানা প্রকারের ভেষজ গাছের চারা লাগানোর অভিনব উদ্যোগ দেখা গেল কলকাতা পুরো এলাকার ১২২ নং ওয়ার্ডের রবীন্দ্র আবাসন ইকোলজিকাল ক্লাবের ব্যবস্থাপনায়।

এই ক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী জানান, ‘বছরের কোন একটি নির্দিষ্ট দিনের পরিবর্তে সারা বছর পরিবেশ দিবস বা পরিবেশ বর্ষ পালন করা উচিত কারণ কেবলমাত্র একটি দূষনহীন সুস্থ পরিবেশেই মানুষ সুস্থ হয়ে বেঁচে থাকতে পারে । আজ একদিকে পরিবেশ দূষণ এবং অন্যদিকে মানুষের সাথে মানুষের মতপার্থক্য ও পারস্পরিক বিদ্বেষ আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এই সময় আমরা রবীন্দ্র আবাসন ইকোলজিকাল ক্লাবের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছি রবীন্দ্র আবাসনকে একটি আদর্শ পাড়া বা মডেল আবাসন হিসেবে গড়ে তোলার।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবসে আমাদের শপথ নিতে হবে গ্লোবাল ওয়ার্মিং বা এনভায়রনমেন্ট পলিউশনের মত দানবের হাত থেকে রক্ষা পেতে হলে শুধুমাত্র কেন্দ্র বা রাজ্য সরকারের উপর নির্ভরশীল না থেকে নিজের পরিবেশ রক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।’ এই কর্মসূচীকে স্বার্থক করে তুলতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক রামকৃষ্ণ সাহা, শচীন নায়েক, সন্দীপ দত্ত, বেবী সাহা, তারক মাইতি, রাজ শেখর সাহা, সুশান্ত নস্কর, রিঙ্কু মাইতি, জিতেন গোস্বামী সহ অনান্যর।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat