পরিবেশ ও তার বিলুপ্ত প্রায় জীবকূলকে রক্ষার্থে অনুদ্ধ ১৭ গ্রীন কাপ

অভিজিৎ হাজরা, হাওড়া: হাওড়া জেলার আমতার আমতা স্পোটিং ক্লাব ময়দানে  বিশ্ব পরিবেশ দিবসে স্বর্গীয় লক্ষ্মীকান্ত নায়েক ও স্বর্গীয় দিলীপ মান স্মৃতি অনুর্দ্ধ ১৭ বছর বয়সীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল ফাইনাল। ফাইনালে অংশ নিয়েছিল বেতাই-জয়ন্তী অ্যাথলেটিক ক্লাব ও বি কে এস সি মুন্সিরহাট। উল্লেখ করা যায় পরিবেশ রক্ষায় ও পরিবেশের বিলুপ্ত জীবকুলকে রক্ষা করার উদ্দেশ্যে গত ২৭ এপ্রিল ২০২৫ শুভ সূচনা হয়েছিল এই অনুর্দ্ধ ১৭ গ্রীন কাপ ফুটবল প্রতিযোগিতা।

ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতা ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক আদৃতা সমাদ্দার। উপস্থিত ছিলেন আমতা থানার দায়িত্বপ্রাপ্ত  অফিসার, গ্রীন চেন মুভমেন্ট সংস্থার কর্ণধার তথা শিক্ষক প্রদীপ রঞ্জন রীত, ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এর সদস্য সুমন পাল, বন বিভাগের কর্মী, আমতা-জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন এর সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক ছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ ও বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব গুণীজন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading