নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত দায়বদ্ধ নাটকটি কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক সুন্দর উপস্থাপনা

কলকাতা: পিতৃত্ব, দায়িত্ব, সমাজ ও নৈতিকতার এই জটিল বিষয়গুলির মধ্যে রক্তের সম্পর্কই কি আসল, না কি মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকা সম্পর্কই আসল পরিচয়? সম্পর্কের আবর্তে সমাজের বুকে যে প্রশ্নগুলো অনবরত ঘুরপাক খাচ্ছে তার মূর্ত প্রতিচ্ছবি উঠে এসেছে নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত অরিত্র ব্যানার্জীর পরিচালনায় দায়বদ্ধ নাটকে। যে নটক আমাদের মননে ঝড় তোলে সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে।

নৈহাটি ব্রাত্যজনের পরিবেশনা দায়বদ্ধ নাটকটি ইতিমধ্যেই নাট্যপ্রেমীদের মনে বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে তা বলাই যায়। নাটকে বাবার ভূমিকায় বিধায়ক ও অভিনেতা পার্থ ভৌমিক অত্যন্ত সুনিপুনভাবে ফুটিয়ে তুলেছেন সম্পর্কের বিভিন্ন দিক গুলো। দায়িত্ববান মায়ের ভূমিকায় দেবযানী সিংহও অত্যন্ত প্রশংসা দাবী করেন।

গত ২০মে মধুসূদন মঞ্চে নৈহাটি ব্রাত্যজনের দায়বদ্ধ নাটকের ৩১তম অভিনয় উপলক্ষে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও অনান্য ব্যক্তিবর্গ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading