
অভিজিৎ হাজরা, হাওড়া: আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস উপলক্ষে হাওড়া জেলার উলুবেড়িয়ার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পরিবেশ বাঁচাতে ও পরিবেশের জীব বৈচিত্রকে রক্ষা করতে বিদ্যালয়ের পুষ্টি বাগানের গাছগুলিতে পাখিদের বসবাসের জন্য মাটির ভাঁড়, জলের জায়গা । এর সঙ্গে সঙ্গে পশু পাখিদের খাবারের জন্য শিশুরা শপথ নেয় এদিন তাঁদের বিদ্যালয়ের পুষ্টি বাগানের ফলগাছগুলির ফল শুধুমাত্র যাঁদের জন্য নয় এই ফলে সমান অধিকার রয়েছে আমাদের পরিবেশের সকল পশু ও পাখিদের। এই উদ্দেশ্যে বিদ্যালয়ের বাগানের ফলগাছ গুলিতে এদিন লাগানো হয় পোস্টার। যাতে লেখা ‘এই ফল নয় শুধু তোমার আমার, এই ফল তোমার আমার পাখি,কাঠবিড়ালি সবার’। উল্লেখ করা যায়, উলুবেড়িয়ার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদানের সঙ্গে সমানতালে শিক্ষাদান করা হয় পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করা, সঙ্গে বৃক্ষ রোপণ, বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির।

