
অভিজিৎ হাজরা, হাওড়া: বাঙালির চিরন্তন ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ অপরদিকে প্রতিবাদী ও বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে সামনে রেখে ” হৃদয়ে রবীন্দ্রনাথ – চেতনায় নজরুল ” এই শিরোনামে উলুবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে বৈদ্যনাথ কাঁড়ারের ব্যবস্থাপনায় আরামবাগ “ছন্দম” এর আয়োজনে অনুষ্ঠিত হল ” ছন্দম শিল্পী মিলন মেলা “। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার উদিত কুমার সাউ, বিশিষ্ট শিক্ষক ও কবি দীপ্তেন্দু বিকাশ মান্না, হস্তশিল্পী ও কবি পঞ্চানন মন্ডল, কবি সুপ্রিয় চক্রবর্তী, নৃত্যশিল্পী সোনালী মাঝি, ছন্দম সংস্থার কর্ণধার সঞ্জয় বসু, কো – অর্ডিনেটর তনুশ্রী চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক, চিকিৎসক, গীতিকার, সংগীত শিল্পী ও কবি মধূসূদন বাগ,অভিনেতা ও সাংবাদিক মনোজ চক্রবর্তী।
