
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ‘রবি ঠাকুর হে তোকে এ বোশেখে গেরামে লিয়ে যাবো ….’ আপামর বাঙ্গালির এই প্রার্থণা চিরকালীন। আর বৈশাখ এলেই বড় বেশি করে আমাদের সকলের মননে একজনই বিরাজ করেন তিনি রবি ঠাকুর। তিনি দেবতা না হয়েও প্রতিটিই বাঙ্গালির প্রকৃত দেবতা। গত ২৫ বৈশাখের সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অরভিল পার্কের আপনজন সভাগৃহে কবিগুরুর ১৬৪ তম জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে বাঙ্গালির চিরকালীন ভাবনার উদ্রেক হল আন্তরিক পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায়ের স্বাগত ভাষণে।

আন্তরিক পত্রিকার ব্যবস্থাপনায় এদিনের এই প্রভাতী অনুষ্ঠানে কবির রচনায় স্মরণ করা হল কবিকে। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যে শিল্পীরা অংশগ্রহণ করেন তারা হলেন তরুণ সাহা, চন্দ্রা পাঁজা, শিবদাস রুদ্র, উমা শংকর সেন, অর্চনা সিংহরায়, সুইটি রায়, মধুসূদন রায়, রীনা রায়, রানু রায় চৌধুরী, বৈশাখী মুখার্জি, সোমা রায়, রব গর্গ, অনুভা ভট্টাচার্য প্রমুখ। শিশু কিশোর শিল্পীদের মধ্যে সায়ন ঘোষ, অনুশ্রিতা মৈত্র, অনুপ্রিতা মৈত্র ,অদিতি বেরার অনুষ্ঠান সকলের মন ছুঁয়ে যায়।

শ্রুতি নাটক, নৃত্য, সংগীত, কবিতা পাঠ, আবৃত্তির সমন্বয়ে মনোজ্ঞ চারঘন্টার এই অনুষ্ঠান সকলের মন জয় করে নেয়।


