
নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার ২০ নং ওয়ার্ডের পৌরসদস্য হরিহাস পালকে দেখা গেল আজ সন্ধ্যায় তাঁর ওয়ার্ডের বিভিন্ন গলিতে হটাত্ বৃষ্টিতে জমে যাওয়া জল সরাতে জমা জলে বর্ষাতি পড়ে নেমে নিজে হাতে ড্রেন পরিস্কার করতে।

এই প্রসঙ্গে হরিদাস বাবু জানান, আসলে হটাত্ করেই এই বৃষ্টি, তার ওপর তাঁর ওয়ার্ডের এলাকা অনেকটাই নিচু এলাকা, এ ছাড়াও বৈদ্যবাটি পৌরসভার ৪, ১০, ১১ ইত্যাদি ওয়ার্ড গুলির জল এই ২০ নং ওয়ার্ড দিয়ে গিয়ে দিল্লি রোডে পড়ে। হরিদাস বাবু বলেন এইভাবে হটাত্ বৃষ্টিতে তাঁর ২০ নং ওয়ার্ডের কিছু এলাকাও জলমগ্ন হয়ে পড়ে।

এলাকার মানুষকে দুর্দশা থেকে বাঁচাতে ও এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতেই তিনি নিজে হাতে ড্রেন থেকে প্লাস্টিক ও অনন্য ময়লা তুলে জলমগ্ন এলাকার মানুষকে জল যন্ত্রনার হাত থেকে রেহাই দিতেই তাঁর এই উদ্যোগ বলে তিনি জানান।
ছবি সৌজন্য – ফেসবুক


