ঈদ উপলক্ষে অবিনব উপহার

নিজস্ব সংবাদদাতা, হুগলি: ঈদ উপলক্ষে অভিনব উপহার তুলে দিল  শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের সভাপতি মহম্মদ মনজুর। ঈদের দিন সকালে শেওড়াফুলি ফাঁড়ি সংলগ্ন শহর আইএনটিটিউসি অফিসের সামনে মহম্মদ মনজুরের নেতৃত্বে পথচলটি শিশুদের রোদ চশমা, আইসক্রিম, চকোবার ,ফলের রস তুলে দিয়ে ঈদ পালন করলেন শহর আইএনটিটিউসি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমাম এস কে সমীরউদ্দিন, অভিষেক মিশ্র, অনুপ গিরি, তাজ উদ্দিন, ছোটেলাল যাদব, সৈকত কুণ্ডু সহ আরও অনেকে।

সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মহম্মদ মনজুর বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথানুসারে তাঁরা সর্বদা মনে করেন ধর্ম যার যার উত্‍সব সবার।খুশির ঈদে সকলে মিলে এক হয়ে সকলের হাতে ঈদের সকালে এই ক্ষুদ্র উপহার তুলে দেওয়া হল বলে তিনি জানান। তিনি বলেন আমরা দুর্গাপুজোয় যেমন সকলে মিলে সব ধর্মের মানুষ এক হয়ে আনন্দে মেতে উঠি, তেমনি খুশির এই ঈদেও সকল ধর্ম একতম হয়ে পালন করা হচ্ছে খুশির উত্‍সব, মিলনের উত্‍সব ঈদ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading