আবারও বিনা অক্সিজেনে দুঃসাহসিক অভিযানে হুগলির মেয়ে পিয়ালী

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অক্সিজেন ছাড়া এভারেস্ট সমেত পৃথিবীর ছয়টি উচ্চতম শৃঙ্গ জয় করা হুগলির মেয়ে পিয়ালী বসাক তৈরি হচ্ছেন আবারও বিনা অক্সিজেনে বিপদসংকুল ২৬৩০৯ ফুট উচ্চতার শিশাপাংমা ও ২৭০০০ ফুট উচ্চতর চো ইউ শৃঙ্গ জয় করতে। তাঁর এই আগামী অভিযান প্রসঙ্গে কলকাতা প্রেস ক্লাবে তিনি আয়োজন করেছিলেন এক সাংবাদিক সম্মেলনের। এই সম্মেলনে তাঁর হাতে তাঁর অভিযানকে সার্থক করে তুলতে বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে ২০ লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয় এদিন ।

ওয়েস্টবেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশনের সম্পাদক অরুনাভ শাণ্ডিল্য ও সহ সভাপতি রথিন শীল সহ পিয়ালী বসাকের পর্বতারোহনের শিক্ষা গুরু অপূর্ব চক্রবর্তী ওরফে মিণ্টে দা সহ প্রথম বাঙালি মহিলা পর্বতারোহী দীপালী সিনহা।

এদিনের সাংবাদিক সম্মেলনে পিয়ালী জানান, যদি কোনও কারণে তিব্বত দিয়ে এই শৃঙ্গ জয়ে কোনও রকম বাধা আসে তাহলে তিনি কাঞ্চনজঙ্ঘা অভিযানে বেরিয়ে পড়বেন। উল্লেখ করা যায় বিনা অক্সিজেনে এভারেস্টশৃঙ্গ জয়ের পরে আবারও বিনা অক্সিজেনে চীন  এর দূর্গম গিরিশৃঙ্গ চো উই(২৭০০০ ফুট) এবং শিশাপাংমা শৃঙ্গ (২৬৩০৯ফুট) জয় করার লক্ষ্য পূরণে তিনি বেরোচ্ছেন আগামী ৭ই এপ্রিল ২০২৫।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading