পথ নিরাপত্তা সপ্তাহ পালন

নিজস্ব সংবাদদাতা, হুগলি: পথ দুর্ঘটনা এড়াতে ও সাধরন মানুষকে সচেতন করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন এবং এর সঙ্গে সেভ ড্রাইভ সেফ লাইফ এর কর্মসূচিও পালন করা হয়। এই উপলক্ষে এদিন আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে প্রকাশ করা হয় প্রথম ট্রাফিক ইয়ার বুক। প্রকাশ করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অফ পুলিশ অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন ডিসিপি হেড কোয়ার্টার ইশানী পাল, ডিসিপি চন্দননগর মিসেস অলোকানন্দা ভাওয়াল, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এডিসিপি ট্রাফিক দেবাশীষ সরকার,  ট্রাফিক ইন্সপেক্টর চুঁচুড়া চন্দননগর মান্দাতা সাউ সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।

চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অফ পুলিশ অমিত পি জাভালগি বলেন, গোটা পশ্চিমবঙ্গে চন্দননগর কমিশনারেট উল্লেখযোগ্য একটি কমিশনারেট যেখানে গত দুবছরে প্রায় ১০ শতাংশ দুর্ঘটনা ও দুর্ঘটনায় প্রাণ হানি কমেছে। এই কৃতিত্ব তিনি সমস্ত নিচুতলার কর্মী সিভিক ভলেন্টিয়ার,  ট্রাফিক হোম গার্ড ও  প্রতিটি এ এস আই,  এস আই সহ ট্রাফিক ইন্সপেক্টরদের দেন। তিনি এডিসিপি ট্রাফিক এর ভুয়সী প্রশংসা ও করেন।

কমিশনার হেলমেট পরে বাইক ও স্কুটার  চালাতে এবং লাইসেন্স সহ  গাড়ি চালাবার জন্য সকলকে অনুরোধ করেন। এই উপলক্ষে স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের সকল পুলিশ আধিকারীক সমেত একটি পদযাত্রা চুঁচুড়া শহরের ঘড়ির মোড় থেকে শুরু হয়ে শহরের পথ ঘুরে ঘড়ির মোড়ে এসে শেষ হয়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading