বাঁশবেড়িয়ার সুবিখ্যাত কার্তিক পুজোয় নটরাজ পুজো

নিজস্ব সংবাদদাতা, হুগলি: শুরু হয়ে গেলো বাঁশবেড়িয়ার সুবিখ্যাত কার্তিক পুজো, বাঁশবেড়িয়ার অন্যতম এক পুজো হারকল মাঠ মিলন পল্লী জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের নটরাজ পুজো

এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ, বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক তপন দাসগুপ্ত, বিধায়িকা অসীমা মাঝি, হুগলী জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধাড়া, হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ বাঁশবেড়িয়া পৌরসভার পৌরসদস্যা অরিজিতা শীল, স্থানীয় ব্যক্তিত্ব ও মিলন পল্লী পুজোর প্রধান কর্ণধার সত্যরঞ্জন ওরফে সোনা শীল। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব মিস মায়েরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাঁশবেড়িয়ার এই অভিনব কার্তিক পুজো প্রসঙ্গে সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ জানান যে তিনি বাঁশবেড়িয়ায় এসে আপ্লুত। উপস্থিত সকলের উদ্দেশ্যে গান গেয়ে তিনি বলেন যে বাঁশবেড়িয়ার লোকেদেরকে তিনি মনের মাঝে ধরে রাখবেন এবং এই স্মৃতি তাঁর সারা জীবন মনে থাকবে।

মিলন পল্লীর এই বছরের পুজোর অন্যতম আকর্ষণ সকলের জন্য বিনামূল্যে ফুচকা। উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের বিপুল উপিস্থিতি ছিল লক্ষ্যণীয়।

মিলন পল্লী জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের এই নটরাজ পুজো সম্পর্কে আমাদের এই পুজোর প্রধান কর্ণধার সোনা শীল জানালেন জানলেন যে মানুষকে আনন্দ দিতেই তাঁদের এই পুজোর আয়োজন। এর সঙ্গে তিনি আরো জানান যে আগামী ১৮ নভেম্বর সমস্ত দর্শনার্থীদের জন্য থাকছে পায়েসের ব্যবস্থা। তিনি সকলকে তাঁদের এই পুজোয় স্বাগত জানান।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat