মিঃ ইউনিভার্স সারভানন মনি

কিশলয় মুখোপাধ্যায়: বডিবিল্ডিং প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ান হলেন ভারতের সরভানন মনি। বডিবিল্ডিং এ মিঃ ইউনিভার্স সারভানন মনি ২০১৯ সালে তামিলনাড়ুর নমক্কল জেলা থেকে চেন্নাই শহরে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। দিনরাত চলত ‘অভ্যাস আর অভ্যাস’। জিমে চলত কঠোর অনুশীলন। প্রতিযোগিতার আগে প্রায় ১২ ঘন্টা প্র্যাকটিস করতেন। আর অন্য সময় প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা চলে অভ্যাস। ২০২২ সালে হলেন ভারতশ্রী। চললো আরো সাধনা। স্বপ্ন যে আরো বড়। এর পর একের পর এক সাফল্য। এশিয়াশ্রী হলেন তিনবার, ২০১৯, ২০২২ এবং ২০২৩ সালে। ওই বছরই হলেন মিঃ সাউথ এশিয়া। ২০২৩ ও ২০২৪ সালে হলেন মিঃ ওয়ার্ল্ড। নভেম্বর মাসে মালদ্বীপে দেহসৌষ্ঠব প্রতিযোগিতার আসরে হলেন সেরার সেরা মিঃ ইউনিভার্স।

একরাশ স্বপ্ন নিয়ে জেলা শহর থেকে আগত চেন্নাই জিমে ঘাম ঝড়ানো  সারভান মনির স্বপ্নগুলো আজ সফল। আমাদেরকেও গর্বিত করলেন সারভান মনি।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading