৪৫ বর্ষে মা জগদ্ধাত্রী যাজ্ঞসেনী রূপে পার্ক সম্মিলনীর পুজো

নিজস্ব সংবাদদাতা: আমাদের সমাজের দ্রৌপদীর চিরকাল বারে বরেই লাঞ্ছিত ও অপমানিত হয়ে চলেছেন। জীবন সংগ্রামে যাঁরা নিজেদের আত্মাহুতি দিয়ে হমানলের আগুনে নাশ করে চলেছেন দুষ্টের। মহাভারতের দ্রৌপদী নিজের লাজ বাঁচিয়েছিলেন শ্রীকৃষ্ণের আন্তরিকতায়। আর আজকের সমাজের সকল দানবীয় প্রবৃত্তির মানুষের বিরুদ্ধে লড়াই করতে এবং সমাজে নারীদের মাথা উঁচু করে বাঁচার অধিকার কায়েম করাতে রিষড়া পার্ক সম্মিলনী জগদ্ধাত্রী পূজা কমিটির ৪৫ তম বর্ষের নিবেদন যাজ্ঞসেনী।

যেহেতু মহাভারতে দ্রৌপদী এবং তাঁর ভাই ধৃষ্টদ্যুম্ন পাঞ্চালের রাজা দ্রুপদ কর্তৃক আয়োজিত একটি যজ্ঞ থেকে জন্মগ্রহণ করেছিলেন তাই তিনি যাজ্ঞসেনী। আর সমাজের সেই সমস্ত অসুরের বিরুদ্ধে লড়াই করার এবং মাথা উচু করে বাঁচার শক্তি যোগাতে মা জগদ্ধাত্রী এবার যাজ্ঞসেনী রূপে এসেছেন রিষড়ার পার্ক সম্মিলনীর জগদ্ধাত্রী আরাধনায়।

৪৫ তম বর্ষের রিষড়া পার্ক সম্মিলনীর এই নিবেদনের মূল শিল্প ভাবনায় সুমন পাত্র, আমাদের অপরূপ মাতৃ প্রতিমাকে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ প্রদান করেছেন শ্রী কালাচাঁদ রুদ্র পাল।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat