রিষড়ার জগদ্ধাত্রী পুজোর রোড গাইড ম্যাপ প্রকাশ হলো

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হৈমন্তিকায় হৈমবতীর আরাধনায় এই মুহুর্তে মেতে উঠেছে হুগলি জেলা। এই জেলার চন্দননগর বিখ্যাত তার জগদ্ধাত্রী আরাধনার জন্য। এই জেলার অন্য এক শহর মিনি ভারত খ্যাত রিষড়াও কিন্তু পিছিয়ে নেই মা জগদ্ধাত্রীর আরাধনায়। রিষড়ার পূর্ব ও পশ্চিম পাড় মিলিয়ে প্রায় দেড়শতাধিক পুজো অনুষ্ঠিত হয়ে চলেছে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। রিষড়ার এই পুজোকে সর্বাঙ্গীন সার্থক করে তুলতে রিষড়ার প্রশাসন আন্তরিক ভাবে তৈরি সকল রকম প্রস্তুতিতে।

এই উপলক্ষে রিষড়া থানার উদ্যোগে প্রকাশ করা হলো রিষড়ার জগদ্ধাত্রী পুজোর রোড গাইড ম্যাপ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়, চন্দননগর পুলিশ কমিশনাটের পক্ষে ডেপুটি কমিশনার শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এ সি পি শ্রীরামপুর শুভঙ্কর বিশ্বাস, রিষড়ার সিআই প্রবীর দত্ত, রিষড়া থানার অফিসার ইন চার্জ সঞ্জয় সরকার, রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান, হুগলি জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুবীর মুখোপাধ্যায়, রিষড়া পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিনের অনুষ্ঠানে গত কালীপূজায় রিষড়া থানার আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কার তুলে দেওয়া হয়।

https://lykstage.com/l/IR8IR8HS7CX2EV4

 

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat