নৈহাটির বড় মা’র দেখা মিলল হুগলির কোন্নগরে

নিজস্ব সংবাদদাতা, হুগলি:  জেলার কোন্নগর ধর্মডাঙ্গা উদয়নপল্লীর অরুণোদয় সংঘের ৬৩ বর্ষের ২৮ ফুটের বড় মা’র পুজোর শুভ উদ্বোধন করলেন কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস। উল্লেখ করা যায় কোন্নগর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাসের আন্তরিক তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় এবং কোন্নগর ধর্মডাঙ্গা উদয়নপল্লীর অরুণোদয় সংঘের সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ ২৮ ফুটের বড় মা’র এই পুজো জেলার মধ্যে এক উল্লেখযোগ্যতা পুজো হিসেবে স্থান করে নিয়েছে।

এই পুজো বিষয়ে সংঘের সভাপতি কোন্নগর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাস জানালেন, নৈহাটির বড় মা’ র আদলে তাঁদের এই মাতৃপ্রতিমা যা তাঁরা গত বছর থেকে চালু করেছেন। এর সঙ্গে তিনি জানান গত বছর তাঁদের প্রতিমার উচ্চতা ছিল ২৭ ফুট, যা এই বছর এক ফুট বেড়ে ২৮ ফুট হয়েছে। তিনি তাঁদের পুজোর  নব নির্মিত নাট মন্দির বিষয়ে বলেন, এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় তাঁরা এই মাতৃ মন্দির নির্মাণ করছেন, যা আগামী প্রজন্মদের মাতৃ আরাধনায়  সহায়তা করবে।

এদিনের অরুণোদয় সংঘের এই কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক,  কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদব, কানাইপুর পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান, কোন্নগর পৌরসভার পৌর সদস্য গণ সহ এলাকার সকল অধিবাসী বৃন্দ।

গৌতম বাবু জানান, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তাঁদের পুজোয় পুজোর দিন উপস্থিত থাকবেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading