ষষ্ঠীর সন্ধ্যায় দুর্গোৎসবের উদ্বোধন বেলুনে

নিজস্ব সংবাদদাতা: পাণ্ডুয়া স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভেতরে হেঁপা কালীতলা। গ্রামের নাম বেলুন। এই গ্রামে যেমন শিক্ষক-শিক্ষিকার বসবাস তেমনই কেন্দ্র-রাজ্য সরকারি কর্মচারিদের বসবাস। পাশাপাশি রয়েছেন কৃষিজীবী মানুষেরাও। একটি সম্ভ্রান্ত গ্রাম। আর হেঁপা কালীতলাকে ঘিরে গড়ে উঠেছে এই গ্রামের সাংস্কৃতিক কর্মধারা।৯ অক্টোবর মহা ষষ্ঠীর সন্ধ্যায় এই কালী মন্দিরেই দুর্গা প্রতিমার উদ্বোধন করলেন কবি অশোক মুখোপাধ্যায় এবং পুরোহিত হারানিধি ভট্টাচার্য। উপস্থিত ছিলেন আবৃত্তিশিক্ষক তপন ভট্টাচার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি অশোক মুখোপাধ্যায়। আবৃত্তি পরিবেশন করেন তপন ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠান থেকে মোড়ক উন্মোচন করা হয় প্রণতি শারদ সংখ্যার। উন্মোচন করেন কবি অশোক মুখোপাধ্যায়।

সংগঠনের পক্ষে সম্পাদক সুদীপকুমার ঘোষ জানিয়েছেন গ্রামে সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলাই তাঁদের এখন অন্যতম কাজ। সংগঠনের আর কর্ণধার সঞ্চালক কেশব কর্মকার বলেন শহর থেকে অনেকটা দূরে এই বেলুন গ্রাম। কিন্তু এই গ্রাম সবদিক দিয়ে একটি সমৃদ্ধ গ্রাম। এদিন সংগঠনের পক্ষ থেকে দুঃস্থ মানুষদের হাতে শাড়ি এবং ধুতি তুলে দেওয়া হয়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat