বস্ত্রদানে বৈদ্যবাটি জনসেবা সংঘ

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার সুপ্রাচীন ও ইতিহাস প্রসিদ্ধ অঞ্চল বৈদ্যবাটি। এই শহরের স্বাধীনতার আগে জন্ম নেওয়া সংগঠন বৈদ্যবাটি জনসেবা সংঘ। যে সংগঠন স্থাপন করা হয়েছিল ব্রিটিশ শাসনকালে বিপ্লবী কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করা ও সাধারণ মানুষের সেবা কর্মে এগিয়ে আসা। প্রতি বছর এই সংগঠন স্থানীয় এলাকার দুঃস্থ মানুষদের সেবায় নানা কাজ করের থাকেন। প্রতি বছর দুর্গাপুজোয় এই সংগঠন এলাকার দুঃস্থ মহিলা ও শিশুদের হাতে তুলে দেন নতুন বস্ত্র।

এই বছরও এই সংগঠনের সদস্যরা এই মহান কাজে নিজেদের নিয়োজিত করে সপ্তমীর পুণ্য তিথিতে নতুন বস্ত্র তুলে দিলেন। বৈদ্যবাটি জনসেবা সংঘের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, স্থানীয় চাঁপদানী বিধানসভার বিধায়ক অরিন্দম গুঁইন, বৈদ্যবাটি পৌরসভার ১৮ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও বৈদ্যবাটি জনসেবা সংঘের বর্তমান সভাপতি স্বপন কুমার ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্বপন কুমার ঘোষ জানান, বৈদ্যবাটি শহরের এই সুপ্রাচীন সংগঠনের মূল লক্ষ্যই জনসেবা। আর এই লক্ষ্যকে বাস্তবায়িত করে চলেছে এই সংগঠন। তাঁরা এই বছরও বিগত বছরগুলির ধারাকে বজায় রেখে বিশ্বের সর্বশ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপুজোর আনন্দ সকলে মিলে ভাগ করে নিতে এলাকার প্রায় তিন শতাধিক দুঃস্থ মহিলা ও শিশুদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat