
নিজস্ব সংবাদদাতা, হুগলি: শুভ পঞ্চমীর পুণ্য সন্ধ্যায় হুগলি জেলার রিষড়ার রিষড়া সমাজসেবী সংঘ’র পুজো উদ্বোধন করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সাংসদ এদিন সকলের মঙ্গল কামনা করে, রিষড়ার আপামর জনসাধারণকে বিশেষ ধন্যবাদ জানান তাঁকে চতুর্থ বারের জন্য লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত করার জন্য। এর সঙ্গে সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থনা করেন পুজো যেন সকলে একাত্ম হয়ে খুব ভালোভাবে কাটাতে পারেন।

তিনি আরও বলেন, বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কে কেন্দ্র করে প্রচুর মানুষের জীবিকা নির্বাহ হয়। মা সকলের মঙ্গল করুন। এদিন রিষড়া সমাজসেবী সংঘের পুজো উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় দুঃস্থদের বস্ত্র বিতরণও করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ পুরপ্রধান জাহিদ হাসান খান সহ ওই পুরসভার সকল পুর সদস্য-সদস্যা গণ।
