
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আসন্ন শারোদৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে সারা রাজ্য। এরই মাঝে হটাত্ আসা বন্যায় ভেসে সর্বস্বান্ত হয়েছেন সারা রাজ্যের বহু পরিবার। আর এই আবহে দশম বর্ষে পা রাখা কলকাতা ও হাওড়া শহরের দুর্গাপুজোগুলোকে কেন্দ্র করে দোকানিয়া দশভুজা সম্মান এই বছর ঘোষণা করলেন তাঁর এই বছর কোনও রকম অর্থ মূল্যে পুরস্কার দেবেন না।

এই প্রসঙ্গে দশভুজা সম্মানের অন্যতম প্রধান ব্যক্তি অ্যাডলিঙ্ক অ্যাডভার্টাইজিং এজেন্সির শান্তানুজ পোদ্দার জানান, তাঁরা এই বছর তাঁদের পুরস্কার মূল্য কোনও পুজো কমিটির হাতে তুলে দিচ্ছেন না। তাঁরা সেই টাকায় আমাদের রাজ্যের বানভাসি এলাকার মানুষদের হাতে বস্ত্র তুলে দিতে বদ্ধ পরিকর। এর সঙ্গে সঙ্গে তিনি জানান, যদিও তাঁদের দশভুজা সম্মানের অন্যতম আকর্ষণ আর্থিক মূল্যের পুরস্কার। তিনি এর সঙ্গে জানান প্রতিবছরের মত এই বছরও দশভুজা সম্মানের পক্ষ থেকে পথদুর্গাদের বস্ত্র দিয়ে তাঁরা সম্মান জানাবেন। তিনি আরও জানান, অর্থমূল্যে পুরস্কার না থাকলেও এই বছর তাঁদের বিচারকদের বিচারে সেরার সেরা পুজোগুলিকে তাঁরা যথাযোগ্য স্মারক ও শংসাপত্র দিয়ে সম্মান জানাবেন।

