চিরনিদ্রায় চোখ এর সৃষ্টিকর্তা

সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা: চলে গেলেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত চলচ্চিত্র পরিচালক বঙ্গবিভূষণ উত্‍পলেন্দু চক্রবর্তী। আটের দশকের অন্যতম সেরা চলচ্চিত্রগুলি ‘ময়নাতদন্ত’, ‘দেবশিশু’, ‘চোখ’ যে মানুষটির হাত ধরে আত্মপ্রকাশ করেছিল আজ সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাণীকুঠির সরকারী আবাসনে নিজ বাসভবনেই চিরনিদ্রায় অনন্তলোকে পাড়ি দিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সারা বাংলার চলচ্চিত্র মহল।

প্রখ্যাত এই পরিচালকের প্রয়ানে সংবাদ প্রতিখনকে দেওয়া এক একান্ত সাক্ষাত্‍কারে ইষ্টার্ণ ইণ্ডিয়া মোশান্ পিকচার ডিরেক্টার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল দে জানালেন, ‘না ফেরার দেশে উত্‍পলেন্দুদা। তিনি ছিলেন বন্ধুর মত, আমাদের সংগঠনের সদস্যও ছিলেন তিনি। যদিও অর্থকষ্টের কারণে সেভাবে তিনি সংগঠনের সঙ্গে যোগাযোগ না রাখতে পারলেও তিনি ছিলেন আমার খুব কাছের এক মানুষ। মাঝে কোথাও যেন তিনি কিছুটা অনিশ্চিয়তার মধ্যে দিন  কাটাচ্ছিলেন। অর্ঘ অর্থাত্‍ অর্ঘ মুখোপাধ্যায় ছিল তাঁর সহকারী পরিচালক, অর্ঘ সব সময়ই লেগে থাকতো দাদার সঙ্গে। গুণের সীমা নেই এই মানুষটি আজ আর আমদের মধ্যে নেই। আজকের সন্ধ্যায় সহকারী অর্ঘ মুখোপাধ্যায়ের সঙ্গে চা পানই যে তাঁর জীবনের শেষ চা-পান সেটা কে জানত। থেকে গেল তাঁর সৃষ্টি, এই ক্ষতি পূরণ হবার নয়। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading