
নিজস্ব সংবাদদাতা, হুগলি: এবার আর জি কর কাণ্ডের প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে পথে নামল হুগলি জেলা যাত্রা শিল্পী অ্যাসোসিয়েশন। গতকাল ২৫ আগস্ট বিকাল ৪-১৫ মিনিটে হুগলি জেলার চন্দননগর স্টেশন থেকে কালো পোশাকে সজ্জিত হয়ে জেলার যাত্রা শিল্পীদের এক প্রতিবাদ মিছিল জি টি রোড, চন্দননগর স্ট্র্যান্ডের জোড়ঘটে এসে শেষ হয়।

এখানে শহীদ বিপ্লবী কানাইলাল দত্তের মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে এবং শঙ্খধ্বনীর মধ্য দিয়ে আর জি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হুগলি জেলা যাত্রা শিল্পী অ্যাসোসিয়েশনের প্রতিবাদ মিছিল শেষ হয়।

