স্বাস্থ্যমন্ত্রী নিজের বিরুদ্ধেই নিজেই আজ রাস্তায় – মীনাক্ষী মুখার্জী

সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ আজ কলকাতা প্রেস ক্লাবে এস এফ আই, ডি ওয়াই এফ আই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী বলেন, মেয়েরা সেকেন্ড বেঞ্চার নয়, আমরা প্রগতিশীল, আমরা এগিয়ে যাবার পক্ষে তাই মেয়েরা স্বাধীনতার আগের দিন রাতের বেলা রাস্তায় নেমে সেটা প্রমাণ করে দিয়েছে। আমরা মানুষ।

তিনি আরও বলেন, এই ঘটনা যদি কোনও মহিলার সঙ্গে না হয়ে কোনও পুরুষের সঙ্গে হতো তাহলেও তাঁদের লড়াই জারি থাকতো। সি বি আই এর ওপর যে তাঁর ভরসা রাখছেন তাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর রাস্তায় নামা প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী নিজে কি করে নিজের বিরুদ্ধে রাস্তায় নামেন, যেখানে দায়িত্ব তাঁর নিজের, তাঁকে তো জবাব দিতেই হবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat