স্বাধীন ভারতবর্ষ

অভিজিৎ দত্ত : আমরা পালন করছি আমাদের দেশের ৭৮ তম স্বাধীনতা দিবস। দেখতে দেখতে ভারতবর্ষের স্বাধীন হওয়ার ৭৭ বছর হয়ে গেল। বহু মানুষের আত্মত্যাগের, বলিদানের ফসল আমাদের এই স্বাধীনতা।এই মূহুর্তে দাঁড়িয়ে আমাদের অর্থাত্‍ সকল দেশবাসীকে মনে রাখতে হবে বহু কষ্টে অর্জিত এই স্বাধীনতার ফলেই কিন্তু আজ আমরা সার্বভৌম ভারতবর্ষের স্বাধীন নাগরিক।

দেশের প্রতি আমাদের অর্থাত্‍ ভারতের সকল নাগরিকদের নিজস্ব দায়িত্ববোধের বিকাশের প্রয়োজন রয়েছে। আর কয়েকবছরের মধ্যেই আমরা পালন করতে চলেছি আমাদের দেশের স্বাধীনতার শতবর্ষ। সারা বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করতে আমাদের সকলকে একজোট হয়ে একাত্ম ভাবে দেশের ও দোষের উন্নতিতে কাজ করে যাওয়া কিন্তু একান্ত প্রয়োজন।

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের উচিত আমাদের পরবর্তী প্রজন্মদের দেশের স্বাধীনতার প্রকৃত অর্থ সুস্পষ্ট ভাবে তুলে ধরা আশু প্রয়োজন। প্রয়োজন দেশপ্রেম, জাতীয়তাবোধের পরিপূর্ণ উন্মেষ।

আমাদের ভুললে চলবে না, দেশকে সম্পুর্ন রূপে দুর্নীতি মুক্ত করে গড়ে তুলতে আমাদের নিজেদেরকেও হতে হবে সমান দায়িত্ববান নাগরিক। আগামীর নাগরিকদের প্রকৃত মানুষরূপে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমরা এড়াতে পারি না।

দেশের উন্নয়নের জন্য সদিচ্ছার, দেশকে ভালো করতে সকলকে উঠে পড়ে লাগবার ও নিজের দেশ এবং  সংস্কৃতিকে ভালো করে জানা ও বোঝা, দেশে সুস্থ সংস্কৃতির প্রসারে সকলকে উদ্যোগী হলেই ভারতবর্ষ জগত সভায় শ্রেষ্ঠ আসনটি জিতে নিতে সক্ষম হবেই হবে।

প্রকৃত মানুষের আজ বড়ই প্রয়োজন। বিপ্লবী ও  ঋষি অরবিন্দ যথার্থই বলেছিলেন,‘ভারতবর্ষের স্বাধীনতার চেয়েও বড় আমাদের প্রকৃত মানুষ হওয়ার’।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading