কবিগুরুর প্রয়াণ দিবসে বৃক্ষরোপণ ‌

অভিজিৎ হাজরা, হাওড়া: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে হাওড়া জেলার আমতা ১ নং ব্লকের সিরাজ বাটি চক্রের আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেয়ন করলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। রবীন্দ্রনাথের জীবন ও কর্ম সম্পর্কিত আলোচনায় অংশ নিলেন প্রধানশিক্ষক প্রদীপ রঞ্জন রীত, শিক্ষক সৌমেন মন্ডল। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কবিগুরুর ছড়া, কবিতা পরিবেশন ও কবিগুরু রচিত সঙ্গীতে নৃত্য পরিবেশনও করে এইদিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত জানালেন, রবীন্দ্রনাথ বহু বছর আগে পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ উৎসব বা বনমহোৎসব চালু করেছিলেন, লিখেছিলেন ‘বনবাণী’র মতো বৃক্ষকেন্দ্রিক কাব্য। এছাড়াও তাঁর কলমে আমরা পেয়েছি ‘মরু বিজয়ের কেতন উড়াও’ এর মতো গাছ সম্পর্কিত গান। তাই তাঁর প্রয়ান দিবসে  তাঁকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি বৃক্ষরোপণের মাধ্যমে। তাঁর জন্মদিনেও আমরা বৃক্ষরোপণ করে স্মরণ করি।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading