মুর্শিদাবাদ জেলার প্রথম ঐতিহাসিক সংগ্রহশালা

অভিজিত দত্ত: মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন ও বিখ্যাত জায়গা জিয়াগঞ্জ। কত বিখ্যাত মনীষীর জন্মভূমি এই জায়গা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রকর ইন্দ্র দুগড়, বিখ্যাত কীর্তনিয়া রাধারাণী, নাট্যকার বিধায়ক ভট্টাচার্য প্রমুখের সঙ্গে হাল আমলের গায়ক অরিজিৎ সিংহ। জিয়াগঞ্জে অনেক কিছুই দেখার আছে।

জৈনদের বিখ্যাত মন্দির থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালা পর্যন্ত। মুর্শিদাবাদ জেলার প্রথম ঐতিহাসিক সংগ্রহশালা গড়ে উঠে জিয়াগঞ্জে। রায়বাহাদুর সুরেন্দ্র নারায়ণ সিংহ’র ঐকান্তিক প্রচেষ্টায় নেহালিয়া পাড়ায় এটি গড়ে উঠে। ১৯৬৩ সালে এর ভিত্তিপ্রস্তর গড়ে উঠে। ধাপে-ধাপে কাজ শুর হয়।

১৯৯২ সালে খোলা হলেও জনগণের জন্য এর দ্বার উন্মোচিত হয় ২০০৭ সালে। তিনতলা বিশিষ্ট এই মিউজিয়ামের একতলায় সুন্দর, সুন্দর পুরাকীর্তি রয়েছে। তার সঙ্গেই রয়েছে মুর্শিদাবাদ জেলার বিখ্যাত হাতের কাজের নির্দশন। যা দেখলেই যে কেউ মুগ্ধ হবে। মিউজিয়ামটিকে আরো অনেক কিছু দিয়ে সাজানোর পরিকল্পনা আছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কিউরেটার মৌসুমি ব্যানার্জি।

মিউজিয়ামটি বুধবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকে। অন্যদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে অবধি খোলা থাকে। টিকিট মাত্র ৫ টাকা। অনেকেই লালবাগে আসে ঘুরতে অথচ ৮কিলোমিটার দূরে এত সুন্দর একটা দর্শনীয় স্হান দেখা থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র প্রচার ও না জানার কারণে। এইব্যাপারে কর্তৃপক্ষকে অনুরোধ করবো উপযুক্ত ব্যবস্হা নেবার জন্য।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading