প্রতিষ্ঠা দিবস পালন ও শিক্ষা সচেতনতা শিবির

‌অভিজিৎ হাজরা: সম্প্রতি কলকাতা উর্দু অ্যাকাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ক্যাডেট স্কাউট অ্যান্ড গাইড অ্যাকাডেমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস পালন ও শিক্ষা সচেতনতা সেমিনার।একই সঙ্গে ওইদিন এই অ্যাকাডেমির উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ইউনিটের শুভ সূচনা হয়। এই উপলক্ষে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনারে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারক তথা মাইনরিটি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইন্তাজ আলি শাহ।

এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুটবলার সৈয়দ রহিম নবী, ফুটবলার মেহতাব হোসেন, ফুটবলার আলভিটো ডি কুনহা। ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাবানা পারভিন, অভিনেত্রী সর্বাণী চ্যাটার্জী, আল কোরান অ্যাকাডেমি লন্ডন এর হুগলি জেলা কনভেনার সৈয়দ মোর্তুজা, বিশিষ্ট সমাজসেবী ও উদ্যোগপতি শম্ভু ঘোষ, আবু সিদ্দিক মিদ্দে, সাজিদ গায়েন, শিক্ষক শারাফত আলি মল্লিক, ক্যাডেট স্কাউট অ্যান্ড গাইড অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও কর্ণধার স্কাউট ক্যাপ্টেন সেখ সফিকুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিগত কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠানটি গ্ৰাম বাংলার পিছিয়ে পড়া এলাকার সমস্ত সরকারি-বেসরকারি স্কুল,  মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মানসিক, শারীরিক ও নিজের আত্নরক্ষার উন্নতির জন্য, সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয় ট্রেনিংয়ের ব্যবস্থা করছে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading