জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের ৭৫ বছর পূর্তি ও কিছু স্মৃতিচারণা

মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরটি খ্যাত এখানকার শ্রীপৎ সিং কলেজের জন্য। সম্প্রতি এই কলেজটির ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও এই কলেজ সম্পর্কে স্মৃতিচারণ করলেন এই কলেজের প্রাক্তন ছাত্র শিক্ষক অভিজিত দত্ত

শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মুর্শিদাবাদ জেলার গর্ব  শ্রীপৎ সিং কলেজ। জিয়াগঞ্জের অন্যতম ধনী ব্যবসায়ী তথা জমিদার শ্রীপৎ সিং দুগড় ১৯৪৯ সালের ১লা আগষ্ট জিয়াগঞ্জে শ্রীপৎ সিং কলেজ প্রতিষ্ঠা করেন। প্রসঙ্গত উল্লেখ করা যায় পশ্চিমবঙ্গের প্রথম স্পনসর কলেজ হল এই শ্রীপৎ সিং কলেজ। এই কলেজটি স্হাপিত হওয়ার ফলে জিয়াগঞ্জ তথা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের পঠন-পাঠনের সুবিধা হয়। এবছর কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গত ৩০ জুলাই ২০২৪ থেকে ১ আগস্ট ২০২৪, তিনদিন ব্যাপী এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন পরিচালন সমিতির সভাপতি শাওনী সিংহ রায় ও দাতা সদস্য শ্রীসঞ্জয় দুগড়। আহ্বায়ক ড.আবদুল কাদের আহমেদ, অধ্যক্ষ ড. কমলকৃষ্ণ সরকার, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অলোক কুমার ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী পৌষালী ব্যানার্জী, রাহুল দত্ত, প্রবুদ্ধ রাহা, অসীম চক্রবর্তী, মনসুর ফকির সম্প্রদায় ও ভাব ব্যাণ্ড। আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট অভিনেতা শ্রীসতীনাথ মুখোপাধ্যায়।

এই কলেজের একজন প্রাক্তন ছাত্র তথা শিক্ষক ও লেখক হিসাবে এই কলেজের নানা স্মৃতি মানসপটে ভেসে উঠছে।এই কলেজে থেকেই উচ্চমাধ্যমিকে আর্টসে প্রথম, স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম হয়েছি। সুবর্ণ রায় মেধাবৃত্তি পেয়েছি। মুর্শিদাবাদ জেলার একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের নাম সবসময় প্রথম দিকে থাকবে।

এমনকি কলেজের মূল্যায়ন করে যে সংস্থা (ন্যাক)তারা পর্যন্ত শ্রীপৎ সিং কলেজের প্রশংসা করেছে এবং জিয়াগঞ্জের মত মফস্বল শহরে শ্রীপৎ সিং কলেজের লাইব্রেরীর ভূয়সী প্রশংসা করেছেন। দেশ-বিদেশে শ্রীপৎ সিং কলেজের প্রচুর কৃতী ছাত্র বা ছাত্রী ছড়িয়ে আছে। সকলের সহযোগিতায় আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান আরো বেশী নাম করুক, শিক্ষার্থীদের মান উন্নত হোক এই শুভেচ্ছা জানিয়ে ও এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য যারা নিরলস পরিশ্রম করছেন সেই শিক্ষক মহাশয়দের ও সকল স্টাফদের অন্তর থেকে জানাই আমার শ্রদ্ধা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading