
অভিজিৎ হাজরা, হাওড়া: বিশ্ব পরিবেশ নিয়ে পরিবেশবিদদের মাথাব্যথা থাকলেও মাথাব্যথা নেই জনসাধারণ থেকে সমস্ত রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রী, কর্মী-সমর্থক, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ক্লাব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পূজা কমিটি, সাংস্কৃতিক সংগঠন গুলির। “একটি গাছ একটি প্রাণ” এক সময়ে এই শ্লোগানটি ছিল বৃক্ষের প্রতি যত্মবান হওয়ার একমাত্র শিরোনাম শ্লোগান। তারপর এল “একটি শিশু বৃক্ষ একটি শিশুর সমান”।

পরিবেশের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সম্প্রতি হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লক তথা জগৎবল্লভপুর থানা ও জগৎবল্লভপুর বিধান সভার অন্তর্গত পোলগুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা গাছ, জল, জলাভূমি বাঁচানোর জন্য বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়াদের মাধ্যমে “গাছ বাঁচাও, জল ও জলাভূমি বাঁচাও” সচেতনতা শিবির ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করেছিল। মহতী এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু, পোলগুস্তিয়া গ্ৰাম পঞ্চায়েতের প্রধান শেখ নিজাম, পোলগুস্তিয়া গ্ৰাম পঞ্চায়েতের সদস্য পূর্ণ সাধুখাঁ, কামিনী চোংদার।

বিদ্যালয়ের চর্তুসীমার মধ্যে বৃক্ষরোপন করে সচেতনতা শিবির ও বৃক্ষ রোপন কর্মসূচির শুভ সূচনা করেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু। পোলগুস্তিয়া স্বাস্থ্য কেন্দ্রে ও বৃক্ষ রোপন কর্মসূচির সূচনা করেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ শিক্ষক -শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের মধ্যে ও বিদ্যালয়ের পাশ্ববর্তী স্থানে বৃক্ষ রোপন করা হয়। পথ চলতি মানুষদের হাতে গাছ উপহার হিসাবে তুলে দেন বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীরা গাছকে আলিঙ্গনের মাধ্যমে শপথ নেন, ” তারা বৃক্ষ ছেদন করবে না এবং কাউকে বৃক্ষ ছেদন করতে দেবে না।

