আগামীকালের শহীদ দিবস পালনের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়

সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা: আগামীকাল ২১ জুলাই। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে উল্লেখযোগ্য এক রক্তাত্ব এক দিন। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ইতিহাস আমাদের সকলেরই প্রায় জানা। ওইদিনের নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রতিবছর পালন করে আসছে শহীদ তর্পন। এই বিশেষ দিনটিকে তৃণমূল কংগ্রেস ‘মা-মাটি-মানুষ দিবস’ হিসেবেও পালন করে থাকে।

এদিন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে জানান, ‘প্রতি বছর একুশে জুলাই আমাদের কাছে নতুন এক বার্তা নিয়ে আসে। আগামীকালের একুশে জুলাইয়ের জন্য মা-মাটি-মানুষ সকলে প্রস্তুত। প্রতি বছরের ন্যায় এই বছরেও আজ, আমি ধর্মতলায় ঐতিহাসিক একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্ব সরেজমিনে পর্যালোচনা করলাম‌ এবং আমার নিবেদিতপ্রাণ সকল দলীয় কর্মীদের সঙ্গে বিশেষ সময় কাটালাম। আমাদের দলে কোনো নেতা নেই, সকলেই কর্মী। তৃণমূল কংগ্রেসের মূল শক্তি, দলের এই কর্মী-সমর্থকেরা। কালকের দিনটি সকল তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে এক বিশেষ দিন। আগামীকাল শহিদ তর্পণ করতে ইতোমধ্যেই সারা বাংলা থেকে‌ অগণিত আমার সহযোদ্ধারা তিলোত্তমার মাটিতে এসে উপস্থিত হয়েছেন। কাল যাঁরা আসবেন, তাঁরা সকলে সাবধানে আসবেন।’

তিনি আরও বলেন যাঁরা বাসে বা গাড়িতে সভাস্থলে আসবেন তাঁরা ড্রাইভারকে বলবেন গাড়ি যেন খুব দ্রুত গতিতে না চলে। এর সঙ্গে সঙ্গে যাঁরা ট্রেনে আসবেন তাঁরা যেন ট্রেনের দরজার বাইরে না ঝোলে সেদিক নজর দিতে বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই জয় আসলে মানুষের জয়, গণতন্ত্রের জয়। এই জয় উৎসর্গ করা হয়েছে মা-মাটি-মানুষের উদ্দেশে। আগামীকাল সাধারণ মানুষ, বিশিষ্ট বুদ্ধিজীবী-সহ, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সভাপতি শ্রী অখিলেশ যাদব উপস্থিত থাকবেন ঐতিহাসিক একুশে জুলাইয়ের মঞ্চে।’

‘ধর্মতলায় এবারের শহিদ স্মরণ তথা মা-মাটি-মানুষ দিবস অনুষ্ঠানে আমি বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানাই। আপনাদের সবার সাগ্রহ উপস্থিতিতে এবারের সমাবেশও অন্যান্যবারের মতো সাফল্যমণ্ডিত হবে, এই বিশ্বাস আমি রাখি।’

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading