আজ ১৯ জুলাই জাতীয় ফুটবল দিবস, জাতীয় ফুটবল দিবসে সংবাদ প্রতিখন স্মরণ করছে মোহনবাগানের প্রথম লীগ জয়ের অন্যতম কারিগর অধিনায়ক বিমল মুখোপাধ্যায়কে।

কিশলয় মুখোপাধ্যায়: ১৯৩০ সাল, কলকাতা ময়দানে এক তরুণ ফুটবলারের মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচ। বিপক্ষে কলকাতা পুলিশ। প্রথম ম্যাচেই তাঁর পা থেকে এল দুটি গোল। মোহনবাগান জয়ী হল সেই খেলায় আর খেলোয়াড়টি হলেন হুগলি জেলার উত্তরপাড়ার বিমল মুখোপাধ্যায়। ১৯ জুলাই জাতীয় ফুটবল দিবস। অন্যদিকে আসন্ন মোহনবাগান দিবসে এ বছর জীবনকৃতী সন্মান পাচ্ছেন প্রয়াত বিমল মুখোপাধ্যায়।
১৯৩৯ সালে মোহনবাগান প্রথম লীগ পায়। সেই দলের অধিনায়ক ছিলেন বিমল মুখোপাধ্যায়। বিমল বাবু হলেন মনমোহন মুখোপাধ্যায়ের পুত্র। মনমোহন বাবু ছিলেন ১৯১১ সালের শীল্ড জয়ের অমর একাদশের একজন। পিতা পুত্রের এ এক বিরল কৃতিত্ব। মোহনবাগান প্রথম শিল্ড পায় ১৯১১ সালে সেই দলের সদস্য ছিলেন মনমোহন মুখোপাধ্যায়। আর ১৯৩৯ সালে মোহবাগান প্রথম লীগ জয় করে। সেই দলের অন্যতম সদস্য তথা অধিনায়ক ছিলেন বিমল মুখোপাধ্যায়।
১৯৩০ সাল থেকে প্রায় ১০ বছর মোহনবাগানে খেলেছিলেন। ১৯৩৮ সালে অধিনায়ক হলেন বিমল বাবু। প্রথম দিকে রাইট ইনে খেলা শুরু করেছিলেন। কিন্তু তেমন সাফল্য আসছিলোনা। তারপর তিনি রাইট হাফে খেলতে শুরু করলেন। ব্যাস আর ফিরে তাকাতে হয়েনি। দুর্ধষ্য খেলে এই পজিশনে দেখিয়েছিলেন তাঁর খেলোযাড়ি দক্ষতা।
তখনকার দিনে সুরেন ঠাকুর, মতি সেন সুধাংশু বসু আর মণি দাসের পর একমাত্র ‘স্টার প্লেয়ার ছিলেন বিমল মুখোপাধ্যায়।
