পরিবেশ বাঁচাতে বৃক্ষ রোপন কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ে

অভিজিৎ হাজরা, হাওড়া: বৃক্ষ রোপন করে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ‌হাওড়া জেলা জীব বৈচিত্র্য পরিষদ ওই জেলার উলুবেড়িয়ার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে।

আজকের সময়ে আমাদের অসচেতনতা ও উদাসীনতার কারণে ক্রমেই বশযোগ্যতা হারাচ্ছে আমাদের পরিবেশ।

এই অবস্থাকে ঠেকাতে উলুবেড়িয়ার বাড়মংরাজপুরের এই প্রাথমিক বিদ্যালয়ের নিউট্রিশন গার্ডেনে ভারতীয় বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপণ করা হয়।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা জীব বৈচিত্র্য পরিষদের কো অর্ডিনেটর প্রণব সামন্ত, ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদিপ ঘোষ, সমাজ কর্মী অতসী মণ্ডল, ইতিহাস গবেষক অর্ণব দত্ত, অধ্যাপিকা ও কবি বাচিক শিল্পী মৌটুসী বীর, বড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading