রেল যাত্রীদের রেহাই দিতে রেল পুলিশের বৃক্ষরোপণ

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: তীব্র দহনে পুড়ছে গোটা বাংলা। বৈশাখের পর জৈষ্ঠ্যেও দাবদহে নাজেহাল হচ্ছে গোটা বঙ্গ। বিশেষ করে সমস্যার মধ্যে পড়েন লোকাল ট্রেনে যাতায়াত করা নিত্যযাত্রীরা। প্রতিদিন তাদের গলদঘর্ম অবস্থা হয় ট্রেনে যাতায়াতের ফলে। বিশেষ করে রোদ বাড়তেই স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা এক প্রকার দুষ্কর হয়ে যায়। তাই সেই সমস্যার সমাধানে উদ্যোগই হলো রেল পুলিশ। শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাট রেল স্টেশনের প্ল‍্যাটফর্মে পুরোটা শেড থাকলেও রোড থেকে নিস্তার পাননা নিত্যযাত্রীরা। তাই সেই সমস্যার সমাধানে উদ্যোগী হলেন বসিরহাটে রেল পুলিশ আধিকারিকরা।

পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বসিরহাট জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাবলু সরকারের নেতৃত্বে ও কর্মরত অন্যান্য পুলিশ কর্মীদের সহযোগিতায় বসিরহাট রেল স্টেশন চত্বরে রোপন করা হলো একাধিক গাছ। আম, জাম ও কাঁঠালের মত একাধিক বৃক্ষ রোপন করা হয় বসিরহাট রেল স্টেশনের বিভিন্ন স্থানে। যা আগামী দিনে একদিকে পরিবেশকে ঠান্ডা রাখবে অন্যদিকে তার ছায়ার তলায় মানুষ দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য ক্লান্তিকে দূরে সরাতে পারবে। এই ধরনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিত‍্যযাত্রীরাও।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat