
সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতার অন্যতম ফুসফুস ঢাকুরিয়া লেক, এই লেককে বাঁচতে এবং ঐতিহ্যবাহী রবীন্দ্র সরোবরকে রক্ষা করতে, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে আবার খেলাধূলার উপযোগী করে তুলে খুলে দেওয়া এবং রবীন্দ্র সরোবর হ্রদকে ঠিকমত রক্ষণাবেক্ষণ করা ও এই সংলগ্ন সকল গাছপালাকে রক্ষা করে জীববৈচিত্রকে রক্ষা করার জন্য কলকাতা প্রেস ক্লাবে লেক লাভার্স ফোরামের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের। সম্মেলনে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষরা উপস্থিত থেকে এই বিষয়ে আলোকপাত করেন। এর সঙ্গে সঙ্গে রবীন্দ্র সরোবরের জমি বেসরকারি হস্তান্তরের বিরুদ্ধেও সরব হন বিভিন্ন বক্তারা এদিন। লেককে বাঁচতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এদিন।

