
সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা: দেশের সাধারণ নির্বাচনের শেষ দফার প্রাক্কালে রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে এবং সকল বিরোধী ভোটকে এক জায়গায় আনতে এক আলোচনা সভার আয়োজন করেছিল দেশ বাঁচাও গণ মঞ্চ আজ কলকাতা প্রেস ক্লাবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, অধ্যাপক পার্থ ব্যানার্জী, সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, রাজনীতিবদ সমীর পুতটুন্ডূ, রাজনীতিবদ বিশ্বনাথ চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বোস, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, সুমন ভট্টাচার্য্য প্রমুখরা।

এদিনের সম্মেলনের বক্তারা দেশের শেষ দফার নির্বাচনের আগে দেশের নির্বাচন প্রক্রিয়া, ও বর্তমান দেশের প্রধান শাসক দল বিজেপির নীতির বিষয় সম্পর্কে আলোকপাত করেন। করেছিল দেশ বাঁচাও গণ মঞ্চ আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে জানায় তাঁদের সংগঠন দেশের সাধারণ নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য বারংবার নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।

