সীমান্তের বিদ্যালয়ে আগামী প্রজন্মকে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে অভিনব কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: বসিরহাটের সীমান্ত এলাকার গাছা আখারপুর অঞ্চল হাই স্কুলে বসিরহাট কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার কাউন্সেলিং এর এক অভিনব কর্মশালা। প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সমৃদ্ধ হলো বিভিন্ন অজানা যুগোপযোগী বিষয় ও কোর্স। যা তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত সফলতার সাথে কাজে লাগাতে পারে।

অডিও-ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রাঞ্জল ভাবে নতুন নতুন কর্মসংস্থানের দিশা দেখানো হয়।এই অভিনব কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর শ্রী ভিক্টর রায়, ভারত সরকারের অধীনস্থ গ্রামীণ স্ব-কর্মসংস্থান প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উমেশ মন্ডল, জেলা সম্পন্ন ব্যক্তি সিঞ্চন বন্দ্যোপাধ্যায় সহ বসিরহাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের অধ‍্যাপকরা। ছাত্র-ছাত্রী থেকে শুরু অরে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা নির্বিশেষে সকলেই এধরনের সমাজকল্যাণ মূলক উদ্যোগে নিঃসন্দেহে অভিভূত।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading