
অভিজিৎ হাজরা, হাওড়া: ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের কাছে দীর্ঘদিন ধরে হাওড়া ও হুগলির বিভিন্ন মাঠ থেকে বন্যপাখী ধরে শহরে বিক্রি করার অভিযোগ আসতো। সেই বিষয়ে বিভিন্ন গ্ৰামের মধ্যে বাচ্ছা দের নিয়ে পাখির ছবি আঁকার প্রতিযোগিতা সাথে স্কুল ছাত্র ছাত্রী দের নিয়ে আলোচনা, প্রজেক্টের তথ্যচিত্র দেখিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত করত ‘ ফিউচার ফর ফাউন্ডেশন’।

সেই সচেতনতা অনুষ্ঠান থেকে সচেতন হয়ে ‘ ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ‘ এর হেল্পলাইনে একটি নির্দিষ্ট তথ্য আসে মানিকপীর পোলের কাছে খোলা বাজারে টিয়াপাখি বিক্রি হচ্ছে। তারপর সক্রিয় হয়ে ওঠেন সংগঠনের সদস্যরা তারা সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে দেখে নিশ্চিত হন টিয়া পাখি বিক্রি হচ্ছে। পাখি বিক্রির খবরটি সঙ্গে সঙ্গে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ হাওড়া বনবিভাগের কাছে জানান। বনবিভাগের কর্মীরা উপস্থিত হয়ে 4 টি টিয়া পাখি উদ্ধার করেন।শুভ্রদীপ জানিয়েছেন অবৈধ পাখি পাচার চক্রের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে বনবিভাগকে সঙ্গে নিয়ে।

