শ্যামল কুমাজ সিনহা, হুগলি: কৃষি, স্বাস্হ্য, শিক্ষা, লোকসংস্কৃতি বিষয়ক সচেতনতা শিবির শুরু হলো হুগলি জেলার চাঁপসরা স্কুল মাঠে। বৈদ্যবাটি রাজ্যধরপুর সুভাষ সংঘের পরিচালনায় চারদিনের এই শিবিরের সূচনা হয় এক বর্নাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে।
স্বাধীনতার অমৃত মহোৎসব নামাঙ্কিত এই মঞ্চে আয়োজন করা হয় সেমিনার সহ আন্তর্জাতিক নারী দিবস পালনের অঙ্গ হিসাবে এক চিত্র প্রদর্শনীর দ্বারোদঘাটন করেন রমা সাঁতরা ও পল্লবী বাগ।
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন কলকাতা ও চুচুঁড়া শাখার ব্যবস্হাপনায় চারদিনের এই উৎসবে অঙ্কণ, সংগীত প্রতিযোগিতা, প্রশ্নত্তোর এবং আলোচনা সভা সমেত নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।
এছাড়াও ভারতীয় ডাক বিভাগ আধার কার্ড করার আয়োজনও করেছে এই শিবিরে।




