সমাজের প্রান্তিক শিশুদের জন্য কাজ করে চলেছে অন্তরবীক্ষণ

শ্যামল কুমাজ সিনহা, হুগলি: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনও শিশুরা কোনও শিক্ষার আলো পায়নি এটা ভাবতেও আমাদের লজ্জা হয়। এমনই চিত্র ধরা পড়লো রাজহাট নোয়াপাড়া ইঁটভাঁটায়। অন্তরবীক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন এই সব অঞ্চলেয শিশুদের পড়াশোনা শেখানোর কাজে এগিয়ে এসেছে। শুধু কি তাই,  এই শিশুদের লজেন্স বিতরণ সহ নানা শিক্ষা উপকরণ দিয়েও তাদের পড়াশোনায় মনোযোগ আনতে সর্বদা সচেষ্ট।

এছাড়াও ওই সকল শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে বিলিকরে থাকে খাবার এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।  অন্তরবীক্ষণ এর কর্ত্রী শুভ্রা ভট্টাচার্য জানালেন, ইঁটভাঁটার ছেলেমেয়েরা মজা করে আনন্দে পড়ার পাশাপাশি স্বাস্হ্য সচেতনতা ও পুস্টির দিকটা দেখভাল করার ভাবনাও আমরা মাথায় রেখেছি। শিশুদের শিক্ষাদান, অন্ন বস্ত্রের সুরাহা করা এই সংস্হার অন্যতম ব্রত।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading