শুভদীপ দে, হুগলি: দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হতে চলেছে হুগলি জেলায় পলতা নবাবগঞ্জ ফেরি সার্ভিস। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, চাঁপদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র, উপ পৌরপ্রধান বিনয় কুমার এবং চাঁপদানী পৌরসভার সিআইসি মেম্বার ও পৌর সদস্য ও সদস্যদের উপস্থিতিতে পরীক্ষামূলকভাবে বন্ধ থাক এই ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। অদিন চাঁপদানীর পুরপ্রধান সুরেশ মিশ্র জানান আগামী ১০ তারিখ থেকে ১ টি করে মোট ২ টি লঞ্চ ব্যস্ততম এই পলতা নবাবগঞ্জ ঘাটে চলাচল করবে। সকাল সাড়ে ৫ টা থেকে রাত ১০ পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।

